বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › নাটোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

নাটোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

favicon
অনলাইন সংস্করণ
নাটোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

নাটোরে মোটরসাইকেলের ধাক্কায় নাজিম উদ্দিন (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। রোববার (২৪ আগস্ট) সকাল ৮টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের হয়বতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত নাজিম উদ্দিন নাটোর সদর উপজেলার ইব্রাহীমপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।


প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হয়বতপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন নাজিম। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


খবর পেয়ে নাটোর ঝলমলিয়া হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠান। দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মো. মাহাবুর রহমান।