বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › ট্রাক চাপায় নিহত বাঘেধরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক

ট্রাক চাপায় নিহত বাঘেধরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক

favicon
অনলাইন সংস্করণ
ট্রাক চাপায় নিহত বাঘেধরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক

ময়মনসিংহের ফুলপুরে ট্রাক উল্টে খাদে পড়ে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার ছনধরা ইউনিয়নের বাশাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত ব্যক্তির নাম মনিরুজ্জামান চঞ্চল (৪৫)। তিনি বাঘেধরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং বাশাটি গ্রামের হযরত আলীর ছেলে।


স্থানীয় সূত্র জানায়, সকালে বাজারে যাচ্ছিলেন শিক্ষক মনিরুজ্জামান। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে ট্রাকটি তার ওপর উল্টে পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।


খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।


ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি বলেন, “এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।