বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশঅনুমতি ছাড়া দাড়ি রাখায় হবিগঞ্জে তিন পুলিশ সদস্যকে ‘পিডি’ শাস্তি

অনুমতি ছাড়া দাড়ি রাখায় হবিগঞ্জে তিন পুলিশ সদস্যকে ‘পিডি’ শাস্তি

favicon
অনলাইন সংস্করণ
অনুমতি ছাড়া দাড়ি রাখায় হবিগঞ্জে তিন পুলিশ সদস্যকে ‘পিডি’ শাস্তি

হবিগঞ্জ জেলার তিন পুলিশ সদস্যকে অনুমতি ছাড়া দাড়ি রাখার ‘অপরাধে’ লঘু শাস্তি দেওয়া হয়েছে। ২১ আগস্ট জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রকাশিত এক আদেশে তাদের প্রত্যেককে প্রতিদিন ২ ঘণ্টা করে ২ দিনের ‘পিডি’ প্রদান করা হয়।


জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, পুলিশ সদস্যরা ইসলামী শরীয়াহ মোতাবেক দাড়ি রাখার জন্য আবেদন করেছিলেন। তবে অনুমতি ছাড়াই দাড়ি রাখায় শাস্তি প্রদান করা হয়।


এই শাস্তি আদেশের কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।


পরদিন ২২ আগস্ট, জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত নতুন একটি আদেশে, তিন পুলিশ সদস্যকে ইসলামী শরীয়াহ অনুযায়ী দাড়ি রাখার অনুমতি দেওয়া হয়।


অনুমতি পাওয়া পুলিশ সদস্যরা হলেন—


সদর কোর্টে কর্মরত কনস্টেবল দুলাল মিয়া


অপরাধ শাখার কনস্টেবল হৃদয় আহমেদ


মোটরযান শাখার কনস্টেবল ইফতেখার হোসেন সুমন