বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশসুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৮৫০ কেজি কাঁকড়া জব্দ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৮৫০ কেজি কাঁকড়া জব্দ

favicon
অনলাইন সংস্করণ
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৮৫০ কেজি কাঁকড়া জব্দ

সুন্দরবনের কয়রায় বিশেষ অভিযানে প্রায় ৩ লাখ ৮২ হাজার ৫০০ টাকা মূল্যের ৮৫০ কেজি কাঁকড়া জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মুহসীন।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫ আগস্ট) বিকেল ৩টার দিকে কয়রা স্টেশনের সদস্যরা সুন্দরবনের কপোতাক্ষ নদীর ঘড়িলাল বাজারসংলগ্ন ঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা তল্লাশি করে অবৈধভাবে আহরিত ৮৫০ কেজি কাঁকড়া জব্দ করা হয়।


তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নৌকা ফেলে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত কাঁকড়া কোবাদক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।


কোস্ট গার্ড জানিয়েছে, দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।