শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › চার মামলায় দণ্ডিত বিএনপি নেতা মামুন হাসান কারাগারে

চার মামলায় দণ্ডিত বিএনপি নেতা মামুন হাসান কারাগারে

favicon
অনলাইন সংস্করণ
চার মামলায় দণ্ডিত বিএনপি নেতা মামুন হাসান কারাগারে

চার মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মামুন হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তবে শুনানি শেষে পৃথক চারটি আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি আসামিপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম নিশ্চিত করেছেন।


মামলার নথি অনুযায়ী,


২০২৩ সালের ৮ নভেম্বর মিরপুর মডেল থানার দ্রুত বিচার আইনের দুটি মামলায় মামুন হাসানকে প্রত্যেকটিতে তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা (অনাদায়ে তিন মাসের কারাদণ্ড) দেওয়া হয়।


১২ নভেম্বর ২০২৩ একই থানার আরেক মামলায় পৃথক দুই ধারায় আড়াই বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা (অনাদায়ে এক মাসের কারাদণ্ড) দেওয়া হয়।


এর আগে ২৬ অক্টোবর ২০২৩ একই থানার এক মামলায় তাকে দেড় বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা (অনাদায়ে এক মাসের কারাদণ্ড) দেওয়া হয়।