ফেনীর ফুলগাজীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ফেনীর ফুলগাজীতে পুকুরে ডুবে আবির হোসেন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। আবির স্থানীয় নতুন মুন্সীরহাট হাফেজিয়া মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র এবং ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফতেপুর কাজী বাড়ির মো. ইলিয়াসের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির উঠানে খেলার সময় পরিবারের অগোচরে আবির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. বিশ্বজিৎ গোপ বলেন, “শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”
এ বিষয়ে ফুলগাজী থানার ওসি (তদন্ত) মো. নুরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।