শনিবার , ২৪ অক্টোবর ২০২৬
শনিবার , ২৪ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › রুমিনকে ‘বিউটি উইথ ব্রেইন’ আখ্যা দিলেন গোলাম মাওলা রনি

রুমিনকে ‘বিউটি উইথ ব্রেইন’ আখ্যা দিলেন গোলাম মাওলা রনি

favicon
অনলাইন সংস্করণ
রুমিনকে ‘বিউটি উইথ ব্রেইন’ আখ্যা দিলেন গোলাম মাওলা রনি

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে ‘বিউটি উইথ ব্রেইন’ আখ্যা দিয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।


নিজের ইউটিউব চ্যানেলে সমসাময়িক রাজনৈতিক আলোচনায় তিনি বলেন,


“নারী যখন মেধাবী হয়, তখন তাকে বলা হয় বিউটি উইথ ব্রেইন। আর এ বিষয়টি পুরুষতান্ত্রিক সমাজে অনেক সময় পুরুষদের জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়ায়। আমাদের দেশে তুলুতুলু, পুতুপুতু ধাঁচের মেয়েদেরই বেশি পছন্দ করা হয়।”


রুমিনের প্রশংসা করে রনি আরও বলেন, দলের কঠিন সময়ে তিনি একাই বিএনপির হয়ে লড়েছেন। সংসদে বক্তব্য দেওয়ার সময় তার উপস্থাপনা এতটা প্রাণবন্ত ছিল যে আওয়ামী লীগের স্পিকার থেকে শুরু করে অনেকে হতবাক হয়ে যেতেন। তিনি সংসদকে সরব ও প্রাণবন্ত করে তুলেছিলেন।


রনির ভাষায়,


“বিএনপির ১০০ জন বড় নেতা প্রতিদিন যা করতে পারেননি, রুমিন ফারহানার একটি বক্তব্যই তা করে দেখিয়েছে। টেলিভিশন টকশোতে বর্তমানে বিএনপির সবচেয়ে বড় তারকা তিনি।”


তবে তিনি এটিও উল্লেখ করেন যে, রুমিনকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা শুধু রুমিন নয়— বিএনপিকেও সমানভাবে ক্ষতিগ্রস্ত করবে। দলের ভেতরে অনেকে নিজেদের নেতাদের বলি দিচ্ছেন বলেও অভিযোগ করেন রনি। কুমিল্লার মুরাদনগরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উদাহরণ টেনে তিনি বলেন, এ ধরনের ঘটনা বিএনপির জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।


রনি সতর্ক করে বলেন,


“বিএনপি যদি এই ভেতরের সংকট মেরামত না করে উল্টে নীরবতা অবলম্বন করে, তবে নিজেদের বিশ্বস্ত ও ত্যাগী নেতাদের বলি দিয়ে তারা দলটিকে ধ্বংসের পথে ঠেলে দেবে।”


প্রসঙ্গত, সম্প্রতি এনসিপির সঙ্গে রুমিন ফারহানার দ্বন্দ্ব চরমে উঠেছে। নির্বাচন কমিশনে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত শুনানিতে রুমিন সমর্থকদের সঙ্গে এনসিপি নেতাদের হাতাহাতি হয়। এ সময় এনসিপির নেতা হাসনাত রুমিনকে কঠোর সমালোচনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা চলছে। উত্তরে রুমিনও হাসনাতকে অশ্রাব্য ভাষায় গালি দেন।