বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশগোপালপুরে জাহাঙ্গীর হত্যা মামলা: ঢাকায় দুই আসামি গ্রেপ্তার

গোপালপুরে জাহাঙ্গীর হত্যা মামলা: ঢাকায় দুই আসামি গ্রেপ্তার

favicon
অনলাইন সংস্করণ
গোপালপুরে জাহাঙ্গীর হত্যা মামলা: ঢাকায় দুই আসামি গ্রেপ্তার

টাঙ্গাইলের গোপালপুরে জাহাঙ্গীর মন্ডল (৪৫) হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ঢাকার খিলক্ষেত থানার পূর্বাচল এলাকা থেকে তাদের আটক করা হয়। বুধবার দুপুরে র‍্যাবের টাঙ্গাইল ক্যাম্প কমান্ডার মেজর কাওসার বাধঁন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।


গ্রেপ্তারকৃতরা হলেন— সুজা মন্ডল (৩৫) ও জামাল মন্ডল (৩০)। তাদের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলায়। গ্রেপ্তারের পর তাদের গোপালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত জাহাঙ্গীর মন্ডল এবং আসামিরা একই এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। অভিযোগ রয়েছে, মাদকবিরোধী অভিযানে জাহাঙ্গীর আসামিদের তথ্য সরবরাহ করেছিলেন। এ কারণে চলতি বছরের ১ জুলাই হেমনগর ইউনিয়নের শাখারিয়া এলাকায় কুপিয়ে তাকে হত্যা করা হয়।


পরে জাহাঙ্গীরের স্ত্রী বাদী হয়ে গোপালপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।