চট্টগ্রামের ফটিকছড়িতে হাঁচি মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নে হাঁচি মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাঁচি মিয়া ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তা গ্রামের মৃত নজির আহম্মদের ছেলে।
বুধবার (২৭ আগস্ট) সকালে রামগড়-হেয়াকো সড়কের দাঁতমারা বাজার সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ভূজপুর থানা পুলিশ।
ভূজপুর থানার ওসি (তদন্ত) নুরুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।