বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশবিস্ফোরক সংকটে বন্ধ মধ্যপাড়া পাথরখনি

বিস্ফোরক সংকটে বন্ধ মধ্যপাড়া পাথরখনি

favicon
অনলাইন সংস্করণ
বিস্ফোরক সংকটে বন্ধ মধ্যপাড়া পাথরখনি

বিস্ফোরক সংকটের কারণে দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া পাথরখনির উৎপাদন ও উন্নয়ন কার্যক্রম আবারও বন্ধ হয়ে গেছে। এ নিয়ে ষষ্ঠবারের মতো অনির্দিষ্টকালের জন্য কার্যক্রম স্থবির হলো দেশের একমাত্র হার্ড রক খনি।


বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ডিএম জোবায়েদ হোসেন। তিনি জানান, বিস্ফোরক সংকটে উৎপাদন ও উন্নয়ন বন্ধ থাকলেও রক্ষণাবেক্ষণের কাজ চলবে।


জানা গেছে, খনির উৎপাদন ও উন্নয়ন কাজে অতি প্রয়োজনীয় বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট সময়মতো সরবরাহে ব্যর্থ হয়েছে এমজিএমসিএল কর্তৃপক্ষ। এর ফলে কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। অতীতেও একই কারণে বেশ কয়েকবার খনির উৎপাদন স্থবির হয়ে পড়েছিল।


খনি বিশেষজ্ঞরা বলছেন, বিস্ফোরক আমদানি বিলম্বিত হলে শুধু উৎপাদনই নয়, দীর্ঘ সময় যন্ত্রপাতি অব্যবহৃত পড়ে থাকায় সেগুলোর ক্ষতির ঝুঁকি থাকে। স্থানীয়রা খনির কার্যক্রম সচল রাখতে দ্রুত সরকারি উদ্যোগের দাবি জানিয়েছেন।


এর আগে ২০১৪ সালে ২২ দিন, ২০১৫ সালে দুই মাস, ২০১৮ সালের জুনে সাতদিন, ২০২২ সালের মার্চে ১৪ দিন এবং একই বছরের ১ মে থেকে ১৩ অক্টোবর পর্যন্ত খনির উৎপাদন বন্ধ ছিল বিস্ফোরক সংকটের কারণে।


এবারও দ্রুত বিস্ফোরক সরবরাহ নিশ্চিত হলে খনি আবার সচল হবে বলে আশা প্রকাশ করেছেন এমডি ডিএম জোবায়েদ হোসেন।