শনিবার , ২৪ অক্টোবর ২০২৬
শনিবার , ২৪ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › হাসপাতালে নুরুল হক নুর, আইসিইউতে জ্ঞান ফিরেছে

হাসপাতালে নুরুল হক নুর, আইসিইউতে জ্ঞান ফিরেছে

favicon
অনলাইন সংস্করণ
হাসপাতালে নুরুল হক নুর, আইসিইউতে জ্ঞান ফিরেছে

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে।


শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা ৫ মিনিটে নুরের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে জানানো হয়, বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন এবং কিছুটা হুঁশ ফিরে পেয়েছেন। সেখানে সবার কাছে তার জন্য দোয়া কামনা করা হয়।


স্ট্যাটাসের সঙ্গে হাসপাতালের বেডে শুয়ে থাকা নুরের দুটি ছবি প্রকাশ করা হয়েছে। ছবিতে দেখা যায়—তার নাকে ব্যান্ডেজ বাঁধা, মুখে অক্সিজেন মাস্ক লাগানো এবং তিনি শয্যাশায়ী অবস্থায় আছেন।


এর আগে, শুক্রবার রাতে বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় গুরুতর আহত হন নুর।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তে ভেসে গেছে। তার নাক ফেটে যায় এবং তাকে স্ট্রেচারে করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।