বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশসিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভয়াবহ নৌকাডুবি, নিহত ২, আহত অন্তত ১৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভয়াবহ নৌকাডুবি, নিহত ২, আহত অন্তত ১৫

favicon
অনলাইন সংস্করণ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভয়াবহ নৌকাডুবি, নিহত ২, আহত অন্তত ১৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই নৌকার সংঘর্ষে পানিতে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। গভীর রাতে উদ্ধার করা হয় নিহত দুইজনের মরদেহ।


আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।


নিহতরা হলেন— বড়পাঙ্গাসী ইউনিয়নের চাকসা গ্রামের শাহেব আলীর ছেলে রহিজ উদ্দিন (৪৩) ও একই এলাকার কোবাদ আলীর ছেলে নুরুল ইসলাম (৩৭)।


স্থানীয়দের বরাত দিয়ে উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল হাসান জানান, একটি ইঞ্জিনচালিত পিকনিকের নৌকা দহকুলা ব্রিজের কাছে থাকা একটি বাইচের নৌকার ওপরে উঠে যায়। এতে বাইচের নৌকাটি তলিয়ে গেলে যাত্রীরা পানিতে পড়ে যায়।


তিনি আরও জানান, স্থানীয়রা দুইজনের মরদেহ উদ্ধার করেন এবং বাকিদের আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ বর্তমানে থানা হেফাজতে রয়েছে।