বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশসাঁথিয়ায় মাকে মারধর: ছেলে-স্ত্রীসহ ছয়জনের বিরুদ্ধে মামলা

সাঁথিয়ায় মাকে মারধর: ছেলে-স্ত্রীসহ ছয়জনের বিরুদ্ধে মামলা

favicon
অনলাইন সংস্করণ
সাঁথিয়ায় মাকে মারধর: ছেলে-স্ত্রীসহ ছয়জনের বিরুদ্ধে মামলা

পাবনার সাঁথিয়ায় মাকে মারধরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এর আগে ছেলে নজরুল ইসলাম ও তার স্ত্রী সোনালী খাতুনসহ পাঁচজনকে আটক করে পুলিশ।


সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান জানান, রোববার (৩১ আগস্ট) মারধরের শিকার মালেকা খাতুনের মেয়ে আমবিয়া খাতুন বাদী হয়ে ছয়জনকে আসামি করে থানায় মামলা করেন।


গত ২৩ আগস্ট পারিবারিক কলহের জেরে সাঁথিয়ার হাঁপানিয়া রামচন্দ্রপুর গ্রামে মা মালেকা খাতুনকে মারধর করেন ছেলে নজরুল ইসলাম (৪০) ও পুত্রবধূ সোনালী খাতুন (৩৫)। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী।


পরে গত ৩০ আগস্ট নজরুলের শ্বশুরবাড়ির তিন সদস্য—মনিরুজ্জামান (৩০), ফরিদা পারভীন (৩৫) ও মুর্শিদা খাতুন (৪০)—বৃদ্ধা মালেকাকে হুমকি দিতে এলে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।