শনিবার , ২৯ আগস্ট ২০২৬
শনিবার , ২৯ আগস্ট ২০২৬
হোমশিক্ষাচবি শিক্ষার্থী-স্থানীয় সংঘর্ষে মামলা, থমথমে ক্যাম্পাস

চবি শিক্ষার্থী-স্থানীয় সংঘর্ষে মামলা, থমথমে ক্যাম্পাস

favicon
অনলাইন সংস্করণ
চবি শিক্ষার্থী-স্থানীয় সংঘর্ষে মামলা, থমথমে ক্যাম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে হাটহাজারী থানায় মামলাটি করা হয়। তবে মামলার বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।


এদিকে, সংঘর্ষের পর থেকে জোবরা গ্রামসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। ক্যাম্পাসের পরিস্থিতি এখনও থমথমে। ক্লাস চালু থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি কম দেখা যাচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিকেল তিনটায় জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেছেন উপাচার্য, যেখানে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।


উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটে এক ছাত্রীকে ভাড়া বাসায় প্রবেশকে কেন্দ্র করে মারধরের জেরে শনিবার ও রোববার টানা সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষার্থী ও স্থানীয়রা। এতে প্রোভিসি, প্রক্টরসহ কয়েকশ শিক্ষার্থী আহত হন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা আশঙ্কাজনক।