বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশচাটমোহরের আলোচিত মধু চক্রের মূল হোতা সাগর গ্রেপ্তার

চাটমোহরের আলোচিত মধু চক্রের মূল হোতা সাগর গ্রেপ্তার

favicon
অনলাইন সংস্করণ
চাটমোহরের আলোচিত মধু চক্রের মূল হোতা সাগর গ্রেপ্তার

পাবনার চাটমোহরে আলোচিত মধু চক্রের অন্যতম মূল হোতা সাগর হোসেনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোরে নাটোরের কাছিকাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাটমোহর থানার ওসি মনজুরুল আলম।


আটক সাগর হোসেন চাটমোহর পৌর সদরের জিরো পয়েন্ট মহল্লার তয়জুল ইসলামের ছেলে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবেও পরিচিত।


স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি মধু চক্রের বিভিন্ন অশ্লীল কর্মকাণ্ড, প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি, এবং নানা মানুষকে ব্ল্যাকমেইলের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এসব কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জনমনে ক্ষোভ বাড়তে থাকে। চক্রের সদস্যদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গত কয়েকদিন ধরে স্থানীয় সুশীল সমাজ, রাজনৈতিক সংগঠন ও শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করে আসছিল। এ দাবিতে গত ৩০ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয়।


এর আগে রবিবার রাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর এলাকা থেকে চক্রের অন্যতম নারী সদস্য রাকাকে আটক করে পুলিশ।


চাটমোহর থানার ওসি মনজুরুল আলম বলেন,


“ইতিমধ্যে আমরা রাকাকে আটক করেছি। পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে নাটোরের কাছিকাটা এলাকায় অভিযান চালিয়ে সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।