গণ অধিকার পরিষদের সর্বদলীয় বৈঠকে ৫ দফা সিদ্ধান্ত
গণ অধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত সর্বদলীয় বৈঠকে ৫ দফা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সোমবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এর আগে বিকেলে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, এবি পার্টি, ইসলামী আন্দোলনসহ জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া মোট ২২টি রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠক থেকে যে পাঁচটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তা হলো—
১. গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ।
২. ৪৮ ঘণ্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও দোষীদের গ্রেপ্তার।
৩. ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে ঐক্য প্রতিষ্ঠা।
৪. আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ১৪ দলের বিরুদ্ধে ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিচার দাবি।
৫. নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে ফ্যাসিবাদবিরোধী শক্তির সংহতি সমাবেশ।