শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
হোমসারা দেশকালকিনিতে খালে পড়ে শিশুর মৃত্যু: ১২ ঘণ্টার পর মরদেহ উদ্ধার

কালকিনিতে খালে পড়ে শিশুর মৃত্যু: ১২ ঘণ্টার পর মরদেহ উদ্ধার

favicon
অনলাইন সংস্করণ
কালকিনিতে খালে পড়ে শিশুর মৃত্যু: ১২ ঘণ্টার পর মরদেহ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের ১২ ঘণ্টা পর খালের পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে কালকিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ‘চরফতে বাহাদুর’ গ্রামের একটি খাল থেকে শিশুটির মরদেহ পাওয়া যায়। নিহত শিশুটি ওই এলাকার মো. জুয়েল বেপারীর ছেলে।


স্থানীয়দের তথ্য অনুযায়ী, সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শিশুটি বাড়ির উঠানে খেলছিল। অসাবধানতাবশত পাশের খালে পড়ে যাওয়ায় মুহূর্তের মধ্যে পানিতে তলিয়ে নিখোঁজ হয়। বিষয়টি জানিয়ে কালকিনি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।


ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মো. খোকন জমাদার জানিয়েছেন, ডুবুরি দল ৮-১০ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালায়। শেষ পর্যন্ত মঙ্গলবার সকালে স্থানীয়রা শিশুটির মরদেহ খালের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে।


কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা জানিয়েছেন, মরদেহ থানায় আনা হয় এবং পরবর্তীতে অপমৃত্যু মামলা প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।