বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশচাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ছয় দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ছয় দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার

favicon
অনলাইন সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ছয় দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের ছয় দিন পর কেয়া বেগম (২২) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে তার বাবার নিজস্ব পুকুর থেকে মরদেহটি পাওয়া যায়।


কেয়া মনাকষা ইউনিয়নের তারাপুর মোড়লপাড়া গ্রামের সৌদিপ্রবাসী সুমন রেজার স্ত্রী এবং একই গ্রামের মির্জা শাহারিয়ারের মেয়ে। স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তার চিকিৎসা চলছিল।


সকাল ৬টার দিকে পুকুরে মাছ ধরতে যাওয়া জেলেরা কচুরিপানার মধ্যে মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেন। পরে কেয়ার বাবা পুলিশকে জানালে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।


শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, মরদেহটি পচে যাওয়ায় বাহ্যিকভাবে আঘাতের কোনো চিহ্ন বোঝা যাচ্ছে না। আইনগত প্রক্রিয়া চলছে।


চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, গত ২৮ আগস্ট ভোরে বাবার বাড়ি থেকে নিখোঁজ হন কেয়া। এ ঘটনায় থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। বুধবার সকালে তার বাবার পুকুর থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।