বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশগাজীপুরের চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে অগ্নিকাণ্ডে পুড়ল ৩৫ দোকান

গাজীপুরের চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে অগ্নিকাণ্ডে পুড়ল ৩৫ দোকান

favicon
ভোরের আলো ডেস্ক:
গাজীপুরের চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে অগ্নিকাণ্ডে পুড়ল ৩৫ দোকান

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ভোগরা ফায়ার সার্ভিসের তিনটি ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার প্রচেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।


গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, অগ্নিকাণ্ডে বাজারের অন্তত ৩০ থেকে ৩৫টি দোকান পুড়ে গেছে। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।


তিনি আরও জানান, আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।