শনিবার , ২৪ অক্টোবর ২০২৬
শনিবার , ২৪ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › “২০২৬ সালে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবে জনগণ” — ডা. শাহাদাত

“২০২৬ সালে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবে জনগণ” — ডা. শাহাদাত

favicon
অনলাইন সংস্করণ
“২০২৬ সালে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবে জনগণ” — ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, আগামী ২০২৬ সালের নির্বাচনে জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে আবারও ক্ষমতায় আনবে। তার ভাষায়, “দেশনায়ক তারেক রহমান জিয়া পরিবারের উত্তরসূরী হিসেবে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী হবেন।”


শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নগরীর কাজীর দেউরী নাসিমন ভবনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর শ্রমিক দল যুব কমিটির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ডা. শাহাদাত বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর বেগম খালেদা জিয়া চাইলে সংসার জীবনে ফিরে যেতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। স্বৈরাচারী এরশাদের দমন-পীড়ন ও গণতন্ত্র হরণের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছিলেন।


তিনি অভিযোগ করেন, গত ১৬ বছরে দেশে মানবাধিকার লঙ্ঘন ও মৌলিক অধিকার খর্ব হয়েছে। তবুও প্রবাসে থেকেও তারেক রহমান বিএনপিকে সংগঠিত করেছেন এবং ছাত্র-জনতাকে আন্দোলনে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।


সভায় সভাপতিত্ব করেন মহানগর শ্রমিক দল যুব কমিটির সভাপতি হাসিবুর রহমান বিপ্লব। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বোরহান উদ্দীন এবং নির্মাণ শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিটু ইসলাম।


প্রধান বক্তা ছিলেন বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, বিভাগীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলামসহ আরও অনেকে।


অনুষ্ঠানে বক্তব্য দেন বিভাগীয় শ্রমিক দলের সদস্য অপু সিংহ, মহানগর যুব কমিটির সিনিয়র সহ-সভাপতি নজরুল হোসেন, সহ-সভাপতি মো. পারভেজ, আজিজ মিয়া, লাকি আক্তার, মো. শহীদুল্লাহ, মো. শাহজান, আব্দুর রহমান, রেজাউল করিম, যুগ্ম সম্পাদক এরশাদ মাহমুদ বাপ্পি, হাজেরা বেগম তানিয়া, জামাল হোসেন, সহ-সম্পাদক মুরাদ হোসেন, মো. মোস্তফা, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান রুবেল, দপ্তর সম্পাদক সোহাগ হোসেন, প্রচার সম্পাদক রিয়াজ উদ্দিন আলভী, মহিলা সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস রুবি, অর্থ সম্পাদক রমজান আলী, ধর্ম সম্পাদক মো. সুমন এবং সদস্য মো. কাশেম প্রমুখ।