লক্ষ্মীপুরে বাস খালে পড়ে দুইজন নিহত, আহত অন্তত পাঁচ
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নোয়াখালী থেকে ছেড়ে আসা অতিরিক্ত গতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে পড়ে যায়। বাসে থাকা প্রায় ৩০ যাত্রীর অধিকাংশ জানালা ও দরজা দিয়ে বের হয়ে আসতে সক্ষম হলেও কয়েকজন ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালায় এবং আটকা পড়াদের বের করে হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
/আরএইচ/