মধ্যরাতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় হামলা, ভাঙচুর গাড়ি
মধ্যরাতে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১টার দিকে টাঙ্গাইলে তার বাসভবন ‘সোনার বাংলা’য় এ ঘটনা ঘটে।
বাসার কেয়ারটেকার জানান, হামলার সময় কাদের সিদ্দিকী দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। এ সময় ১০-১৫ জন দুর্বৃত্ত ইট-পাটকেল ছুড়ে বাসায় ভাঙচুর চালায়। পরে মই ব্যবহার করে গেট টপকে ভেতরে প্রবেশ করে তারা দুইটি গাড়ি ভাঙচুর করে।
তবে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে টাঙ্গাইল থানার ওসি তানভির আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।