শনিবার , ২৪ অক্টোবর ২০২৬
শনিবার , ২৪ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › ডাকসু নির্বাচন: পোলিং এজেন্ট সংকটে সমস্যা, অভিযোগ ছাত্রদলের

ডাকসু নির্বাচন: পোলিং এজেন্ট সংকটে সমস্যা, অভিযোগ ছাত্রদলের

favicon
অনলাইন সংস্করণ
ডাকসু নির্বাচন: পোলিং এজেন্ট সংকটে সমস্যা, অভিযোগ ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সুষ্ঠু ভোট হলে যেকোনো ফলাফল মেনে নেবেন বলে জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ভোটগ্রহণ চলাকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


তিনি অভিযোগ করেন, বুথের তুলনায় পর্যাপ্ত পোলিং এজেন্ট নেই, যা সমস্যার সৃষ্টি করছে। এছাড়া একজন ভোটারকে দুইটি ব্যালট পেপার দেওয়ার অভিযোগও রয়েছে।


সকাল ৭টার দিকে প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে দেওয়া হয় এবং সাংবাদিক ও পোলিং এজেন্টদের উপস্থিতিতে তা উন্মুক্ত করা হয়। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।


ভোটের শুরু থেকেই শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। প্রতিটি কেন্দ্রে চোখে পড়ার মতো শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।


দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে এবার মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৮টি পদে। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন।


ভিপি পদে ৪৫ জন


জিএস পদে ১৯ জন


এজিএস পদে ২৫ জন


মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ২০ হাজার ৮৭৩ জন ছাত্র এবং ১৮ হাজার ৯০২ জন ছাত্রী।