বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশকুষ্টিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে আইনজীবী সারিকার মৃত্যু

কুষ্টিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে আইনজীবী সারিকার মৃত্যু

favicon
অনলাইন সংস্করণ
কুষ্টিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে আইনজীবী সারিকার মৃত্যু

কুষ্টিয়া শহরের উপজেলা মোড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কুষ্টিয়া আদালতের আইনজীবী দেবোরা খানম সারিকা (৩০)। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে শ্যামলী এন আর পরিবহনের একটি বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এ মর্মান্তিক ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা মোড় এলাকায় হঠাৎ একটি অটোরিকশা মহাসড়কে উঠে গেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী এন আর পরিবহনের একটি বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন অ্যাডভোকেট সারিকাসহ আরও দুজন।


স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সারিকাকে মৃত ঘোষণা করেন।


কুষ্টিয়া মডেল থানার ওসি মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে আইনজীবী সারিকা মারা গেছেন। বাকিদের চিকিৎসা চলছে।