নোয়াখালী জেলা সমিতির নির্বাচনে সাহিত্য সম্পাদক পদে লড়ছেন সাংবাদিক মানিক
ঐতিহ্যবাহী নোয়াখালী জেলা সমিতি, ঢাকা–এর দ্বিবার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) সামনে রেখে প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়েছে। এ নির্বাচনে আজীবন সদস্য সমন্বয় পরিষদের প্যানেল ফখরুল-সালাহ উদ্দিন পরিষদ থেকে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকছুদের রহমান মানিক।
তিনি পাক্ষিক নোয়াখালী মেইল পত্রিকার সম্পাদক ও প্রকাশক। পাশাপাশি সাপ্তাহিক আজকের যোগাযোগ এবং দৈনিক আপন কাগজ–এরও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতায় দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতার কারণে তিনি ইতোমধ্যেই ব্যাপক পরিচিতি অর্জন করেছেন।
সংগঠক হিসেবেও তাঁর সুনাম রয়েছে। বর্তমানে তিনি বাংলাদেশ এডিটর ফোরাম–এর মহাসচিব। এছাড়া বৃহত্তর নোয়াখালী সম্পাদক পরিষদের সভাপতি এবং সাপ্তাহিক পত্রিকা পরিষদের কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সামাজিক সংগঠন কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি–ঢাকা–র প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি তিনি।
আগামী ১৩ সেপ্টেম্বর, শনিবার ঐতিহাসিকভাবে ৪০ বছর পর প্রথমবারের মতো নোয়াখালী জেলা সমিতির নির্বাচন সরাসরি ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মোট ১,৮১৫ জন আজীবন সদস্য ভোটাধিকার প্রয়োগ করবেন। দুইটি প্যানেল থেকে ৩১ জন করে মোট ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও কয়েকজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৬৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নোয়াখালী জেলা সমিতির আজীবন সদস্যদের উদ্দেশে আহ্বান জানানো হয়েছে, আঞ্চলিক উন্নয়ন ও সামাজিক কার্যক্রমে সক্রিয় অবদান রাখার জন্য সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে সাংবাদিক মোহাম্মদ মকছুদের রহমান মানিককে ভোট দিয়ে সমর্থন জানান।