দোহায় ইসরায়েলি হামলায় গভীর উদ্বেগ প্রকাশ তারেক রহমানের
কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১০ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি কাতারের জনগণ ও আমির শেখ তামিম আল থানির প্রতি দৃঢ় সংহতি জানান।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তারেক রহমান বলেন, “আন্তর্জাতিক সংশ্লিষ্ট পক্ষগুলোকে এই সামরিক হামলার বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নিতে হবে এবং আন্তর্জাতিক আইন ও নীতিমালা লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।”
তিনি আরও বলেন, “মানবতা রক্ষার স্বার্থে জরুরি যুদ্ধবিরতি, বন্দিদের মুক্তি এবং একটি ঐক্যবদ্ধ বৈশ্বিক অবস্থান এখন সময়ের দাবি।