বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশঢাবির ফজিলাতুন্নেছা হলে ভিপি পদে জয়ী হলেন হবিগঞ্জের নাবিলা

ঢাবির ফজিলাতুন্নেছা হলে ভিপি পদে জয়ী হলেন হবিগঞ্জের নাবিলা

favicon
অনলাইন সংস্করণ
ঢাবির ফজিলাতুন্নেছা হলে ভিপি পদে জয়ী হলেন হবিগঞ্জের নাবিলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে সহসভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন হবিগঞ্জের তাসনিম আক্তার আলিফ নাবিলা। তিনি বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।


নাবিলার বাড়ি নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামে। তার বাবা প্রয়াত আক্তার মিয়া। ঘোষিত ফলাফলে নাবিলা পেয়েছেন ৫১৮ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিলরুবা পলি ও সানজিদা সাবরিন পেয়েছেন ৩৪৮ ভোট।


বিজয়ের প্রতিক্রিয়ায় নাবিলা বলেন, “এ বিজয় শুধু আমার নয়, বরং হবিগঞ্জ জেলা তথা সিলেট বিভাগের মানুষের ভালোবাসা ও আশীর্বাদের প্রতিফল। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কাজ করাই হবে আমার প্রথম অঙ্গীকার।