বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশসিরাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রাইভেট কারের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১

সিরাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রাইভেট কারের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১

favicon
অনলাইন সংস্করণ
সিরাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রাইভেট কারের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১

সিরাজগঞ্জের সদর উপজেলায় নিয়ন্ত্রণহীন প্রাইভেট কারের ধাক্কায় হাফিজুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেকজন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে টানা ছয় ঘণ্টা বিক্ষোভ করলে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।


শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার কড্ডা আঞ্চলিক সড়কের কাশিয়াহাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাফিজুল ইসলাম কাশিয়াহাটা গ্রামের নুরুল ইসলামের ছেলে। আহত আমিরুল ইসলাম (৪৫) একই গ্রামের মদিনা প্রামাণিকের ছেলে।


সিরাজগঞ্জ সদর থানার ওসি মোখলেছুর রহমান জানান, শুক্রবার ভোরে কালিয়া হরিপুর ইউনিয়নের কাদাই গার্ডেন প্যালেস থেকে মদ্যপ অবস্থায় অজ্ঞাত দুই নারীসহ পাঁচজন একটি প্রাইভেট কারে কড্ডার দিকে যাচ্ছিলেন। পথে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে কাশিয়াহাটা এলাকায় রাস্তার পাশে থাকা একটি দোকানে ধাক্কা দেয়। এতে দোকানের সামনের অংশ ভেঙে যায়। ওই সময় দোকানের সামনে বসে থাকা হাফিজুল ও আমিরুল গুরুতর আহত হন।


পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাফিজুলকে মৃত ঘোষণা করেন। আহত আমিরুল বর্তমানে চিকিৎসাধীন আছেন।