বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › হাকিমপুরে সদ্য নির্মিত সড়কের কার্পেটিং উঠে যাওয়ায় ক্ষোভ স্থানীয়দের

হাকিমপুরে সদ্য নির্মিত সড়কের কার্পেটিং উঠে যাওয়ায় ক্ষোভ স্থানীয়দের

favicon
অনলাইন সংস্করণ
হাকিমপুরে সদ্য নির্মিত সড়কের কার্পেটিং উঠে যাওয়ায় ক্ষোভ স্থানীয়দের

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় সদ্য নির্মিত গ্রামীণ সড়কের কার্পেটিং কয়েক দিনের মধ্যেই উঠে যেতে শুরু করেছে। নিম্নমানের কাজের কারণে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।


শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বোয়ালদার ইউনিয়নের লোহাচড়া ও সরঞ্জাগাড়ি গ্রামে নির্মাণাধীন সড়কে গিয়ে দেখা যায়, কার্পেটিংয়ের বিভিন্ন স্থানে ফাটল ধরে আস্তরণ উঠে যাচ্ছে।


স্থানীয়রা অভিযোগ করেন, ঠিকাদার ও এলজিইডি কর্মকর্তাদের যোগসাজশে নিম্নমানের উপকরণ ব্যবহার করায় শীত আসার আগেই সড়কগুলো চলাচল অযোগ্য হয়ে পড়তে পারে।


সরঞ্জাগাড়ি গ্রামের বাসিন্দা ফরিদুল ইসলাম বলেন, “নিয়ম মেনে কাজ হয়নি, তাই দুই-তিন দিনের মধ্যেই কার্পেটিং উঠে যাচ্ছে।” কৃষক আবু তাহের জানান, খারাপ রাস্তার কারণে বাজারে কৃষিপণ্য নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। কলেজপড়ুয়া খাইরুল ইসলাম বলেন, “উন্নয়ন যদি টেকসই না হয় তবে সেটা টাকা অপচয় ছাড়া কিছু নয়।”


চা দোকানি আক্কাস ও বাসিন্দা হাজেরা বেগমও ক্ষোভ প্রকাশ করে জানান, রাস্তার কাজের মান ভালো হয়নি, এতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।


এ বিষয়ে হাকিমপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী কাদের হোসেন বলেন, “বৃষ্টির কারণে কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে। যেসব স্থানে সমস্যা হয়েছে সেখানে পুনরায় কাজ করা হবে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে