বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশনাটোরে গৃহবধূ হত্যা: স্বামী পরশ মন্ডল গ্রেপ্তার

নাটোরে গৃহবধূ হত্যা: স্বামী পরশ মন্ডল গ্রেপ্তার

favicon
অনলাইন সংস্করণ
নাটোরে গৃহবধূ হত্যা: স্বামী পরশ মন্ডল গ্রেপ্তার

নাটোরের বাগাতিপাড়ায় গৃহবধূ মোছা. আন্নি খাতুন (২১) হত্যা মামলার প্রধান আসামি তার স্বামী পরশ মন্ডলকে (২৩) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোকড়াকুল এলাকা থেকে তাকে আটক করা হয়।


র‌্যাব জানায়, গত ১২ সেপ্টেম্বর রাতে উপজেলার বেগুনিয়া গ্রামে পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে নির্যাতনের পর জোর করে মুখে বিষ খাইয়ে হত্যার অভিযোগ রয়েছে পরশ মন্ডলের বিরুদ্ধে। এ ঘটনায় নিহত আন্নির ভাই বাদী হয়ে বাগাতিপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।


প্রায় দুই বছর আগে আন্নির সঙ্গে পরশের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পরশ পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ঘটনার কয়েকদিন আগে ৮ সেপ্টেম্বর রাতে পরশ স্ত্রীকে শয়নকক্ষে আটকে এলোপাথারি মারধর করেন এবং জোরপূর্বক বিষপান করান।


অসুস্থ অবস্থায় প্রথমে আন্নিকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ১২ সেপ্টেম্বর গভীর রাতে তার মৃত্যু হয়।


র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরশ হত্যার বিষয়টি স্বীকার করেছেন। পরবর্তীতে তাকে বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, আসামিকে জেল হাজতে পাঠানো হবে।