বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশদুর্গাপূজা উপলক্ষে ভোগান্তি এড়াতে অবরোধ কর্মসূচি স্থগিত ঘোষণা

দুর্গাপূজা উপলক্ষে ভোগান্তি এড়াতে অবরোধ কর্মসূচি স্থগিত ঘোষণা

favicon
অনলাইন সংস্করণ
দুর্গাপূজা উপলক্ষে ভোগান্তি এড়াতে অবরোধ কর্মসূচি স্থগিত ঘোষণা

ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে চলমান মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের আশ্বাস এবং দুর্গাপূজা উপলক্ষে মানুষের দুর্ভোগ কমাতে তারা এ সিদ্ধান্ত নেন।


আন্দোলনকারীরা জানান, আগামী বুধবার থেকে শনিবার পর্যন্ত আর কোনো অবরোধ থাকবে না। তবে আইনশৃঙ্খলা বাহিনী যদি আন্দোলনকারীদের হয়রানি করে, তাহলে তাৎক্ষণিক কর্মসূচি ঘোষণা করা হবে। পাশাপাশি আগামী রোববারের মধ্যে তাদের পাঁচ দফা দাবি পূরণ না হলে পুনরায় লাগাতার আন্দোলনে নামার ঘোষণা দেন তারা।


প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর প্রকাশিত গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়। এর পর থেকেই স্থানীয়দের আন্দোলন শুরু হয়। গত তিন দিন ধরে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেন তারা, যা গতকাল সংঘর্ষে রূপ নেয়।


বিক্ষোভকারীরা মহাসড়কে আগুন জ্বালিয়ে ঢাকার সঙ্গে ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এসময় থানা, উপজেলা পরিষদ, নির্বাচন অফিসসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১২ শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।