বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশনোয়াখালী জেলা সমিতি কার্যনির্বাহী কমিটি নির্বাচনে বিজয়ীদের “ভোরের আলোর” পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

নোয়াখালী জেলা সমিতি কার্যনির্বাহী কমিটি নির্বাচনে বিজয়ীদের “ভোরের আলোর” পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

favicon
ভোরের আলো ডেস্ক:
নোয়াখালী জেলা সমিতি কার্যনির্বাহী কমিটি নির্বাচনে বিজয়ীদের “ভোরের আলোর” পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

ঐতিহ্যবাহী নোয়াখালী জেলা সমিতি, ঢাকা (২০২৫–২০২৭) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সভাপতি পদপ্রার্থী এম এ খান বেলাল, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল মাবুদ।


তাদের এই বিজয় শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং প্রবাসী নোয়াখালীবাসীর ঐক্য, আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। নির্বাচনের মাধ্যমে সদস্যরা প্রমাণ করেছেন, তারা অভিজ্ঞ নেতৃত্ব ও যোগ্য প্রতিনিধিত্ব চান।


আমরা বিশ্বাস করি, এম এ খান বেলাল, মোহাম্মদ আব্দুল মাবুদ -এর নেতৃত্বে আগামী দিনে নোয়াখালী জেলা সমিতি আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও উন্নয়নমুখী হবে।


ভোরের আলো পত্রিকার সম্পাদক এম এ মোতালেব ভূইয়ার পক্ষ থেকে নোয়াখালী জেলা সমিতি নির্বাচনের বিজয়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা, এবং আগামীতে সংগঠন ও সমাজের কল্যাণে কার্যকর ভূমিকা প্রত্যাশা করা হচ্ছে।