নিজের সন্তানকে হত্যা করার অভিযোগে এক মা আটক
চাঞ্চল্যকর ঘটনায় নিজের সন্তানকে হত্যার অভিযোগে এক মাকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে ঘটনাটি ঘটে উপজেলার কুর্শা ইউনিয়নের পলাশবাড়ি গ্রামে ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীনতার কারণে মা এ ধরণের ভয়াবহ কাজ করেছেন।
পুলিশ জানায়, শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মা হত্যার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। পুলিশ আরও তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করছে।