বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশটাঙ্গাইলে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

টাঙ্গাইলে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

favicon
অনলাইন সংস্করণ
টাঙ্গাইলে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুইজবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিলি আক্তার (৪০) মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসএম আনিসুর রহমান উত্তমের স্ত্রী।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে লিলি আক্তার স্বামীর মালিকানাধীন বেকারির কারখানায় কাজের খোঁজ নিতে যান। এসময় মুখে গামছা বাঁধা একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহতের ভাতিজা মেহেদী হাসান বলেন, ঘটনার সময় তার চাচা বেকারিতে ছিলেন না। তাদের ধারণা, দুর্বৃত্তরা আনিসুর রহমানকে হত্যার উদ্দেশ্যে গিয়েছিল, কিন্তু না পেয়ে তার স্ত্রীকে হত্যা করেছে।


বিএনপি নেতা আনিসুর রহমান জানান, ঘটনার সময় তিনি বৃষ্টির কারণে বেকারিতে উপস্থিত ছিলেন না। তিনি বলেন, "কে বা কারা আমার স্ত্রীকে এভাবে হত্যা করেছে, তা বুঝতে পারছি না।"


টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।