বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশমোহাম্মদপুরে পল্লী চিকিৎসক সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

মোহাম্মদপুরে পল্লী চিকিৎসক সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

favicon
অনলাইন সংস্করণ
মোহাম্মদপুরে পল্লী চিকিৎসক সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

মাগুরার মোহাম্মদপুরে উপজেলা পল্লী চিকিৎসক সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার ধোয়াইল রুস্তম মেডিকেল হলে এ আয়োজন সম্পন্ন হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা তিলাম হোসেন। প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় পল্লী চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক নূরে আলম দীপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পল্লী চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু বক্কার টোকন, প্রেসক্লাব মোহাম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল, সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল পারভেজ।


কাউন্সিলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিলাম হোসেন ও বাবুল আহমেদ, সাধারণ সম্পাদক পদে অজয় কুমার বিশ্বাস ও আমিনুর রহমান (বাদশা) এবং সাংগঠনিক সম্পাদক পদে নাঈম হাসান (বাবলু) ও আমিনুর রহমান (বাদশা)।


ভোটগ্রহণের আগে সভাপতি পদ থেকে তিলাম হোসেন ও সাধারণ সম্পাদক পদ থেকে আমিনুর রহমান সরে দাঁড়ান। ফলে সভাপতি পদে বাবুল আহমেদ ও সাধারণ সম্পাদক পদে অজয় কুমার বিশ্বাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।


সাংগঠনিক সম্পাদক পদে ভোট অনুষ্ঠিত হয়। এতে নাঈম হাসান (বাবলু) ২৪ ভোট পেয়ে নির্বাচিত হন, আর প্রতিদ্বন্দ্বী আমিনুর রহমান পান চার ভোট।


কাউন্সিলে উপজেলার বিভিন্ন এলাকার পল্লী চিকিৎসকরা অংশগ্রহণ করেন।