জয়পুরহাটে নিখোঁজের তিন দিন পর শিশু তাসনিয়ার বস্তাবন্দী লাশ উদ্ধার
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নিখোঁজের তিন দিন পর তাসনিয়া খাতুন (১০) নামে এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বরতারা ইউনিয়নের শালবন গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তাসনিয়া শালবন গ্রামের এরশাদুল ইসলামের মেয়ে এবং স্থানীয় বেসরকারি সানরাইজ কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বুধবার (১৭ সেপ্টেম্বর) বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় শিশুটি। এর পর অনেক খোঁজাখুঁজি পরও তার পরিবার কোনো শানে না পেলে পুলিশকে জানায়। পালিশ পরবর্তীতে তাদের প্রতিবেশী একরামুল ইসলামের বাড়ির গোয়ালঘর থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে। এই হোতনাটি জানাজানি হলে এনামুল পালিয়ে যায়। একরামুল ইসলামের স্ত্রীসহ দুই নারীকে আটক করা হয়েছে।