বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশচুয়াডাঙ্গায় মাটি খুঁড়ে মিলল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ১,৮৭৬ রূপার মুদ্রা

চুয়াডাঙ্গায় মাটি খুঁড়ে মিলল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ১,৮৭৬ রূপার মুদ্রা

favicon
অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গায় মাটি খুঁড়ে মিলল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ১,৮৭৬ রূপার মুদ্রা

চুয়াডাঙ্গায় মাটি খুঁড়তে গিয়ে মিলেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুগের বিপুল রূপার মুদ্রা। শনিবার সকালে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে দোকান নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় স্থানীয় শহিদুল ইসলাম এক মাটির পাত্রের ভেতর থেকে এসব মুদ্রা খুঁজে পান।


তিনি জানান, মাটি খোঁড়ার সময় হঠাৎ মাটির হাঁড়ির মতো কিছু একটা উঠে আসে। সেটি ভেঙে ভেতরে অসংখ্য পয়সা দেখতে পান তারা। খবর ছড়িয়ে পড়লে এলাকায় উৎসুক জনতার ভিড় জমে যায়।


পরে পুলিশ ও প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে মুদ্রাগুলো উদ্ধার করে।


স্থানীয় প্রশাসন জানায়, উদ্ধার হওয়া মুদ্রাগুলো ব্রিটিশ আমলের, যা ১৮৬৫ সাল থেকে ১৯০৮ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তৈরি। প্রতিটি মুদ্রার গায়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম খোদাই করা রয়েছে। মোট উদ্ধার হয়েছে ১ হাজার ৮৭৬টি রূপার মুদ্রা।


স্থানীয় স্বর্ণকারদের মতে, রূপা হিসেবে প্রতিটি মুদ্রার বাজারমূল্য প্রায় ১,৫০০ থেকে ১,৮০০ টাকা। তবে প্রাচীন ঐতিহাসিক গুরুত্বের কারণে এসব মুদ্রার প্রকৃত মূল্য এর কয়েক গুণ বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।