বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশসোনাপুর-আলেকজান্ডার সড়কে সিএনজি উল্টে মৃত্যু

সোনাপুর-আলেকজান্ডার সড়কে সিএনজি উল্টে মৃত্যু

favicon
অনলাইন সংস্করণ
সোনাপুর-আলেকজান্ডার সড়কে সিএনজি উল্টে মৃত্যু

নোয়াখালী সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে এক নারীর মৃত্যু হয়েছে। সাথে থাকা চারজন যাত্রীরা  গুরুতর আহত হন।


শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নোয়াখালীর  উপজেলার এওজবালিয়া ইউনিয়নের সোনাপুর-আলেকজান্ডার সড়কের চরে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় ভাবে জানা যায় , সোনাপুর থেকে পাঁচজন যাত্রী নিয়ে আলেকজান্ডারের উদ্দেশে রওনা হওয়া অটোরিকশাটি পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পাশে ধানখেতে উল্টে যায়। এতে নারী ও শিশুসহ পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। নিহত নারীর বয়স ছিল  আনুমানিক ২৭ বছর।