বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশগফরগাঁওয়ে দাফন ফায়ার ফাইটার নুরুল হুদার

গফরগাঁওয়ে দাফন ফায়ার ফাইটার নুরুল হুদার

favicon
অনলাইন সংস্করণ
গফরগাঁওয়ে দাফন ফায়ার ফাইটার নুরুল হুদার

গাজীপুরের কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নিহত ফায়ার ফাইটার নুরুল হুদাকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ধামাইল গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।


বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ। এর আগে নুরুল হুদার সম্মানে গার্ড অব অনার প্রদান করা হয় এবং পরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়।


সকাল থেকে আত্মীয়স্বজন, প্রতিবেশী ও আশপাশের গ্রামের অসংখ্য মানুষ জানাজায় অংশ নিতে আসেন। শোকের আবহে ভারি হয়ে ওঠে পরিবেশ, স্বজনদের কান্নায় ভেঙে পড়ে উপস্থিত সবাই। শোকে মুহ্যমান ছিলেন নুরুল হুদার অন্তঃসত্ত্বা স্ত্রীও। বুধবার রাত ১২টায় তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়।


উল্লেখ্য, সোমবার গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে গিয়ে দগ্ধ হন নুরুল হুদা। পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়। ওই দুর্ঘটনায় এখনও চারজন, এর মধ্যে তিনজন ফায়ার সার্ভিস কর্মী চিকিৎসাধীন রয়েছেন।