শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
হোমসারা দেশদোহারে পারিবারিক কলহে ছুরি ও বিষের ঘটনায় দম্পতির মৃত্যু

দোহারে পারিবারিক কলহে ছুরি ও বিষের ঘটনায় দম্পতির মৃত্যু

favicon
অনলাইন সংস্করণ
দোহারে পারিবারিক কলহে ছুরি ও বিষের ঘটনায় দম্পতির মৃত্যু

ঢাকার দোহার উপজেলার বিলাসপুরের কুতুবপুর এলাকায় পারিবারিক কলহের জেরে এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক বিরোধের জেরে আইয়ুব আলী হাওলাদার (৫২) কিটনাশক পান করে তার দ্বিতীয় স্ত্রী জয়গন বেগমকে (৪৭) ধারালো ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। খবর পেয়ে ছেলে সাগর ঘটনাস্থলে এসে মাকে রক্তাক্ত অবস্থায় দেখে বাবাকে ছুরি দিয়ে আঘাত করেন।


পরে স্থানীয়রা দম্পতিকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জয়গন বেগমকে মৃত ঘোষণা করেন। আইয়ুব আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।


প্রত্যক্ষদর্শীরা জানায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে দম্পতির মধ্যে বিরোধ চলছিল। তবে নিহত জয়গনের স্বজনদের দাবি, আইয়ুব আলী নিজেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন।


খবর পেয়ে দোহার থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওসি হাসান আলী জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।