সুনামগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়ে ও চালক নিহ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে ও চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের পুরান বাড়ির সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা আবাদিত কেশবা প্রিয় (আঁখি চৌধুরী), তার মেয়ে সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী প্রথমা চৌধুরী এবং শহরের নবীনগর এলাকার অটোরিকশা চালক সজল গোপ।
পুলিশ জানায়, সংঘর্ষের পর ঘটনাস্থলেই আঁখি চৌধুরী ও সজল গোপ নিহত হন। গুরুতর আহত অবস্থায় প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পরই ঘাতক ট্রাকচালককে আটক করেছে পুলিশ।