বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশশরীয়তপুরে নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার

শরীয়তপুরে নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার

favicon
অনলাইন সংস্করণ
শরীয়তপুরে নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার

শরীয়তপুরের ভেদরগঞ্জের সখিপুরে নিখোঁজের দুই দিন পর তায়েবা (৬) নামে এক মাদরাসাপড়ুয়া শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ছৈয়ালকান্দি গ্রামে পাশের বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ পাওয়া যায়।


গত বুধবার (২৪ সেপ্টেম্বর) মাদরাসা ও প্রাইভেট ক্লাস শেষে বাড়ি ফেরার পর মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় তায়েবা। অনেক খোঁজাখুঁজির পর পরিবার থানায় নিখোঁজ ডায়েরি করেন এবং মাইকিং, পোস্টারিং শুরু করেন।


শুক্রবার দুপুরে পাশের বাড়ির মেজবাহউদ্দিন মোল্লার বাড়ির সেপটিক ট্যাংকের ঢাকনা খোলা দেখে সন্দেহ হলে স্থানীয়রা ভেতরে মরদেহ দেখতে পান। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।


পরিবারের দাবি, তায়েবাকে হত্যা করা হয়েছে। গলায় কাপড় পেঁচানো অবস্থায় মরদেহ পাওয়া গেছে বলে তারা জানিয়েছেন।

থানার ওসি মো. ওবায়দুল হক বলেন, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে, বিষয়টি তদন্তাধীন।