বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশসাত দিনের মাথায় আবারও ভূমিকম্প, উৎপত্তিস্থল যশোরের মনিরামপুর

সাত দিনের মাথায় আবারও ভূমিকম্প, উৎপত্তিস্থল যশোরের মনিরামপুর

favicon
অনলাইন সংস্করণ
সাত দিনের মাথায় আবারও ভূমিকম্প, উৎপত্তিস্থল যশোরের মনিরামপুর

দেশে সাত দিনের মাথায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার বেলা ২টা ২৭ মিনিটে রিখটার স্কেলে ৩ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয় যশোরের মনিরামপুর উপজেলায়।


বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মনিরামপুরেই। রাজধানী ঢাকা থেকে উৎপত্তিস্থলটির দূরত্ব ১৫৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।


এ নিয়ে চলতি মাসে দেশে তৃতীয়বারের মতো ভূমিকম্প হলো। এর আগে ১৪ সেপ্টেম্বর ভারতের আসামে ৫ দশমিক ৮ মাত্রার এবং ২১ সেপ্টেম্বর সুনামগঞ্জের ছাতকে ৪ মাত্রার ভূমিকম্প হয়েছিল।


আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর বলেন, “আজকের ভূমিকম্পটি নিম্নমাত্রার। আতঙ্কিত হওয়ার কিছু নেই।”