বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশভাঙ্গুড়ায় লাইনচ্যুত পঞ্চগড় এক্সপ্রেস, ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ভাঙ্গুড়ায় লাইনচ্যুত পঞ্চগড় এক্সপ্রেস, ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

favicon
অনলাইন সংস্করণ
ভাঙ্গুড়ায় লাইনচ্যুত পঞ্চগড় এক্সপ্রেস, ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

পাবনার ভাঙ্গুড়া স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধারের পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হলে আটকে থাকা সব ট্রেন ছেড়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন পাকশী রেলওয়ে পরিবহন কর্মকর্তা হাসিনা।


রেলওয়ে সূত্রে জানা যায়, লাইনচ্যুতির কারণে ভাঙ্গুড়া স্টেশনের পাশ্ববর্তী স্টেশনগুলোতে একতা এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, ঈশ্বরদী-ঢাকা লোকাল-৯৯ এবং পঞ্চগড় এক্সপ্রেসসহ ৬টি ট্রেন আটকা পড়ে।


এর আগে সোমবার ভোর ৪টার দিকে ভাঙ্গুড়ায় পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হলেও যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।