শনিবার , ২৯ আগস্ট ২০২৬
শনিবার , ২৯ আগস্ট ২০২৬
হোমখেলাশেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে বিতর্কে সাকিব–ক্রীড়া উপদেষ্টা আসিফের পাল্টাপাল্টি পোস্টে নেটিজেনদের তোলপাড়

শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে বিতর্কে সাকিব–ক্রীড়া উপদেষ্টা আসিফের পাল্টাপাল্টি পোস্টে নেটিজেনদের তোলপাড়

favicon
অনলাইন সংস্করণ
শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে বিতর্কে সাকিব–ক্রীড়া উপদেষ্টা আসিফের পাল্টাপাল্টি পোস্টে নেটিজেনদের তোলপাড়

গত বছরের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসান। তবে শুভেচ্ছা বার্তার রেশ ধরেই ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের পাল্টা পোস্টকে ঘিরে নতুন বিতর্কের জন্ম হয়েছে।


রোববার (২৮ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ হাসিনাকে উদ্দেশ করে সাকিব লেখেন, “শুভ জন্মদিন আপা”। সঙ্গে ২০১৫ সালে গণভবনে তোলা শেখ হাসিনার সঙ্গে একটি পুরোনো ছবি সংযুক্ত করেন তিনি।


এর কিছুক্ষণ পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে লিখেন, “একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। কিন্তু, আমিই ঠিক ছিলাম। আলোচনা শেষ।” পোস্টটি নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অনেকেই ধরে নেন, আসিফ এখানে সাকিবকেই ইঙ্গিত করেছেন। কমেন্টে দেখা যায়, অধিকাংশই সাকিবের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন।


পরিস্থিতি এখানেই থেমে থাকেনি। পরে নিজের আরেকটি পোস্টে সাকিব পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, “যাক, শেষমেশ কেউ একজন স্বীকার করলেন যে তার জন্যই আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেয়া হলো না। বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরব হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।”


উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরার একটি আসন থেকে জয়ী হয়েছিলেন সাকিব আল হাসান। তবে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকার পতন হলে সংসদ ভেঙে দেওয়া হয় এবং এমপি পদ হারান তিনি। এরপর থেকে তিনি যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন। যদিও ভারতের ও পাকিস্তানের বিপক্ষে দুটি অ্যাওয়ে সিরিজে তিনি বাইরে থেকে জাতীয় দলে যোগ দিয়েছিলেন, তবে খেলা শেষে আবারও যুক্তরাষ্ট্রে ফিরে যান।