বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › খাগড়াছড়িতে ১৪৪ ধারা বহাল, তবে পরিস্থিতি স্বাভাবিকের পথে

খাগড়াছড়িতে ১৪৪ ধারা বহাল, তবে পরিস্থিতি স্বাভাবিকের পথে

favicon
অনলাইন সংস্করণ
খাগড়াছড়িতে ১৪৪ ধারা বহাল, তবে পরিস্থিতি স্বাভাবিকের পথে

খাগড়াছড়ি সদর, পৌরসভা ও গুইমারা উপজেলায় এখনো ১৪৪ ধারা জারি রয়েছে। তবে অবরোধ না থাকায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। খুলতে শুরু করেছে দোকানপাট, সড়কে বেড়েছে মানুষ ও যানবাহনের চলাচল।


বুধবার (১ অক্টোবর) সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালালেও কিছু দূরপাল্লার পরিবহন রাস্তায় নেমেছে।


গত মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জুম্ম ছাত্র-জনতা ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিতের ঘোষণা দেয়।


এদিকে, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ জানান, ধর্ষণ ইস্যুকে কেন্দ্র করে পাহাড় অশান্ত করার পরিকল্পনা ছিল। সংঘর্ষ চলাকালে ইউপিডিএফ পাহাড়ি-বাঙালি ও সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়, যা পরিকল্পিত বলে দাবি করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম রানা।


এছাড়া, ভুক্তভোগী মারমা কিশোরীর মেডিকেল রিপোর্টে ধর্ষণের কোনো আলামত মেলেনি। তবে মামলার এজাহারে তার বাবা উল্লেখ করেছেন, মেয়েটিকে পাশের একটি খেতে অচেতন অবস্থায় পাওয়া যায়।


সংঘর্ষের ঘটনায় তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।