শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › ধর্মভিত্তিক দলের অনুগতদের প্রশাসনে বসানো হচ্ছে: অভিযোগ রুহুল কবির রিজভীর

ধর্মভিত্তিক দলের অনুগতদের প্রশাসনে বসানো হচ্ছে: অভিযোগ রুহুল কবির রিজভীর

favicon
অনলাইন সংস্করণ
ধর্মভিত্তিক দলের অনুগতদের প্রশাসনে বসানো হচ্ছে: অভিযোগ রুহুল কবির রিজভীর

প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


শনিবার (৪ অক্টোবর) সকালে ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন।


রিজভী বলেন, নতুন ইস্যু তৈরি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। মিথ্যা পরিসংখ্যান দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা যাবে না। গত ১৫ বছরে কারা আপোষহীনভাবে লড়াই করেছে তা জনগণ জানে।


তিনি আরও বলেন, দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ পাওয়া প্রশাসনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ফেব্রুয়ারির নির্বাচনের জন্য জনগণ প্রস্তুত, তারা আগের মতো ‘ডামি নির্বাচন’ আর দেখতে চায় না।


এসময় ভারতের একটি পূজা মণ্ডপে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে বিকৃতি করার ঘটনাকেও সমালোচনা করেন রিজভী আহমেদ।