শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমআইন ও আদালতমানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

favicon
অনলাইন সংস্করণ
মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। অভিযোগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ তিনটি অপরাধের দায় আনা হয়েছে।


রোববার (৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলাটির অভিযোগ আমলে নেওয়ার শুনানি অনুষ্ঠিত হবে। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করবে প্রসিকিউশন।


এদিকে, জুলাই-আগস্টের আন্দোলনে রাজধানীর চানখারপুলে শহীদ আনাসসহ ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার নবম দিনের সাক্ষ্যগ্রহণ আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অনুষ্ঠিত হবে। এদিন তিনজন সাক্ষী ট্রাইব্যুনালে জবানবন্দি দেবেন।


এর আগে, গত ২৫ সেপ্টেম্বর অষ্টম দিনের শুনানিতে তিনজন সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়। এখন পর্যন্ত মোট ১৭ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন, যাদের মধ্যে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সদস্যও রয়েছেন।


অন্যদিকে, জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, আবদুল্লাহ হিল কাফিসহ আটজনকে আজ সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়া বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ মামলায় আরও চারজন আসামিকেও আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়।