জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই অন্তর্বর্তী সরকারের কাছে
রোববার (৫ অক্টোবর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, খুব শিগগিরই জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে।
বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু, বাস্তবায়ন পদ্ধতি ও রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা কমিশনের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত অগ্রগতি জানানোর নির্দেশ দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল ও আদিলুর রহমান খানও বৈঠকে উপস্থিত ছিলেন।