বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক বিতর্কে জটিলতা সৃষ্টি করা হচ্ছে: মজিবুর রহমান মঞ্জু

জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক বিতর্কে জটিলতা সৃষ্টি করা হচ্ছে: মজিবুর রহমান মঞ্জু

favicon
অনলাইন সংস্করণ
জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক বিতর্কে জটিলতা সৃষ্টি করা হচ্ছে: মজিবুর রহমান মঞ্জু

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সবাই একমত হলেও এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অহেতুক সাংবিধানিক বিতর্ক তুলে পরিস্থিতি জটিল করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি সতর্ক করে বলেন, সংবিধানের দোহাই দিয়ে যদি জুলাই সনদ বাস্তবায়নে অনিশ্চয়তা সৃষ্টি করা হয়, তবে আরেকটি অভ্যুত্থান অনিবার্য হয়ে উঠবে।


রোববার (৫ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এ মন্তব্য করেন।


মজিবুর রহমান মঞ্জু বলেন, “সনদ প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর পর আমরা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অপ্রয়োজনীয় সাংবিধানিক বিতর্কে জড়িয়ে পড়ছি। অথচ শেখ হাসিনা সংবিধানের দোহাই দিয়ে চরমভাবে সংবিধানকে পদদলিত করে ফ্যাসিবাদী দুঃশাসন চালিয়েছিলেন। সেই কারণেই জনগণকে বাধ্য হয়ে গণঅভ্যুত্থান করতে হয়েছে।”


তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থান হলো জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষার চূড়ান্ত প্রকাশ। এবি পার্টির পক্ষ থেকে আমরা প্রস্তাব করছি—জুলাই সনদকে সংবিধান আদেশের মাধ্যমে জারি করা, সংবিধানের ১০৬ অনুচ্ছেদের আলোকে সুপ্রিম কোর্টের মতামত নেওয়া, এবং জনগণের সমর্থন যাচাইয়ের জন্য গণভোটের আয়োজন করা।”


সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও মন্তব্য করেন, “যারা অহেতুক জটিলতা তৈরি করছেন, তারা সাবধান থাকুন। যদি আরেকটি অভ্যুত্থান ঘটে, তবে গণরোষ থেকে বাঁচতে তাদের অনেক বড় বড় হেলিকপ্টার প্রয়োজন হবে।